ঢাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কামন্ডের সংবাদ সম্মেলন

‘কোটা বাতিলের সুপারিশ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’

২৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৭ PM

© টিডিসি ফটো

নবম থেকে তেরতম গ্রেডের সরকারি চাকরিতে কোটা বাতিলের সুপারিশকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হিসাবে আখ্যা দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।  সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আখ্যা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আল মামুন।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মিজানুর রহমান পিকুল, শফিউল আলম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ। 

সংবাদ সম্মেলন মন্ত্রিপরিষদ কর্তৃক গঠিত কোটা বাতিল বা সংস্কার কমিটির প্রতিবেদন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হওয়ায় তা অবিলম্বে বাতিল ও বিসিএসসহ সব চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি থেকে মুক্তিযোদ্ধা কোটা (৩০ শতাংশ) বাস্তবায়নসহ ৬ দফা দাবি পেশ করেন সন্তান কমান্ড।

অন্য দাবিগুলো হলো- মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন ও তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তিকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের বংশধরদের চিহ্নিত করে সব সরকারি চাকরি থেকে বহিষ্কার করে এদের নাগরিকত্ব বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। ঢাবি উপাচার্যের বাসভবনে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

এসব দাবি বাস্তবায়নে সারাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ৩০ সেপ্টেম্বর শাহবাগে মহাসমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

 

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬