ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন, ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এর সম্মুখে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় বিডি ক্লিনের সভাপতিসহ ভলান্টিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
%20(1).jpg)