ঢাবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা সম্পন্ন

২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের সমাপ্ত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ঢাবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীক্ষা প্রদান করেন। এসময় ঢাকা জেলা রোভার-এর কমিশনার ও প্রধান স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক এনামুল হক খান এলটি উপস্থিত ছিলেন।

বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬