ঢাবিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার

২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আন্তর্জাতিক সেমিনার  বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগ এবং বিদ্যাসাগর সোসাইটি যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিভাগের চেয়ারপার্সন ড. চন্দ্রনা রাণী বিশ্বাসের সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জিষ্ণু প্রসন্ন মুখার্জী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. নারায়ণচন্দ্র বিশ্বাস স্বাগত ভাষণ দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন ও বহু বিবাহ রোধসহ সমাজ সংস্কারে অসামান্য অবদান রেখে গেছেন। বাংলা ভাষার সংস্কার ও উৎকর্ষ সাধনেও তিনি অনন্য ভূমিকা রাখেন। উপাচার্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উনবিংশ শতকের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে অখ্যায়িত করেন।

আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করছেন।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬