লাক্স নয় স্যান্ডালিনা ব্যবহার করুন: ঢাবি মেডিকেল অফিসার

১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৭ PM
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে লাগানো নোটিশ

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে লাগানো নোটিশ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেডিকেল অফিসার ডা. মো. এনায়েতুর রহমান ভূঁঞা শিক্ষার্থীদের সিঙ্গাপুর, আমেরিকার ডাভ (Dove) বা বড় স্যান্ডালিনা সাবান ব্যবহার করার উপদেশ দিয়েছেন, পাশাপাশি নিম, ডেটল, স্যাবলন, লাক্স, লাইফবয় এসব কোম্পানির সাবান পরিহার করতে বলেন।

এ ধরনের একটি নোটিশ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে লাগান তিনি। বিষয়টি সম্মুখে আসলে এ নিয়ে ব্যাপক সমালোচনার তৈরি হয়। নোটিশে তিনি লিখেন, নিম সাবান, ডেটল সাবান, স্যাবলন সাবান, লাক্স সাবান, লাইফবয় সাবান এসবগুলোতে প্রচুর ক্ষার এবং এসিড বিদ্যমান। যা মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এমনকি স্কিনে ক্যান্সারও হতে পারে। তাই এসব সাবান পরিহার করে সিঙ্গাপুর, আমেরিকার Dove বা দেশীয় বড় স্যান্ডালিনা সাবান ব্যবহার করতে পারেন।

বিষয়টা শিক্ষার্থীদের দৃষ্টিতে আসলে এটা নিয়ে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবি বাণিজ্যিক চিন্তাভাবনা থেকে তিনি এ ধরনের উপদেশ দিয়েছেন। কারণ সব সাবান ক্ষার হয়ে গেলো আর দুই একটি কোম্পানির সাবান ভালো এটা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এমন একটি প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার বলতে পারেন।

ওই মেডিকেল অফিসারের মতে স্যান্ডালিনা ব্যবহার করলেও বড়টা ব্যবহার করতে হবে, কারণ মিনিপ্যাকেরটাতে একটু ক্ষার থাকে। ডা. মো. এনায়েতুর রহমান ভূঁঞা এ নিয়ে বলেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইম রিপোর্টে দেখি এই সাবানগুলোতে ক্ষার থাকে। তার তুলনায় স্যান্ডালিনা সাবান ভালো।

আপনি কীভাবে বুঝলেন এ সাবান ভালো, এটি কি আপনি কোন গবেষণায় পেয়েছেন না আপনি রিসার্চ করেছেন-এমন প্রশ্নের উত্তরে ওই মেডিকেল অফিসার বলেন, এটা আমি বিভিন্ন সময় দেখেছি। একবার একজন ছাত্র কক্সবাজার গিয়ে এসব ক্ষার সাবান ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই আমি এই নোটিশটি দিয়েছি।

আপনি নির্দিষ্ট ওই দুই কোম্পানির সাবানের কথাই কেন বললেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে এ দুই সাবানই ভালো। তাই আমি এগুলো ব্যবহার করার পরামর্শ দিয়েছি।

রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ
  • ২৪ মে ২০২৬
রাজধানীতে উদ্বোধন হলো এমএইচআর এডুকেশনের টোফেল ও জিআরই টেস্ট…
  • ২৪ মে ২০২৬
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনের বি…
  • ২৪ মে ২০২৬
শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে ডিপ্লোমা প্রোগ্…
  • ২৪ মে ২০২৬
এস আলমকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা দিল ইসলামী ব্যা…
  • ২৪ মে ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৪ মে ২০২৬