ঢাবির গ ইউনিটে ৮৯ শতাংশই ফেল

১৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৩ AM
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছেন ঢাবি উপাচার্য

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৫ হাজার ৯৫৮ ভর্তিচ্ছুর মধ্যে ২৩ হাজার ২ জনই অনুত্তীর্ণ  হয়েছেন। সে হিসাবে এ বছর ‘গ’ ইউনটে ৮৯ দশমিক ০২ শতাংশ ভর্তিচ্ছুই ফেল করেছে।  

সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় তিনি জানান, পাসের হার গত বছর থেকে বেড়েছে বলে জানান উপাচার্য। 

ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়,  এ বছর ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৬ হাজার ৯৬০ জন। প্রতি আসনে গড়ে আবেদন করেন ২১ জন। এরমধ্যে  পরীক্ষায় অংশ নেন ২৫ হাজার ৯৫৮ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে মাত্র ২ হাজার ৮৫০ জন। 

ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ‘গ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

গত শুক্রবার ‘গ’ ইউনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ১২৭৫ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

 

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬