ডাকসু নির্বাচন: আদালতের রায়ের বিরুদ্ধে ঢাবির লিভ টু আপিল

১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৬ AM

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী দ্য ডেইলি ক্যাম্পাসকে আপিলের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘গতকাল আপিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কার্যালয় থেকে  ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।’

চলতি বছরের ১৭ জানুয়ারি ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর দায়ের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

আদালতের নির্দেশনা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সম্পন্ন করতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় গত ১২ সেপ্টেম্বর  উপাচার্য  ড. মো. আখতারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ মামলা করেন। 

উল্লেখ্য, হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ে যদি ‘আপিল’ করা না করা প্রসঙ্গে কিছু উল্লেখ না থাকে বা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা না গেলে “আপিলের অনুমতি চেয়ে” সুপ্রীম কোর্টের ‘আপিল বিভাগে’ যে আবেদন করা হয় তাকে ‘লিভ টু আপিল’ বলে ।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬