হেলমেট ছাড়াই ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’

১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৪ PM
হেলমেট ছাড়াই মোটরবাইকে ছাত্রলীগের নেতাকর্মীরা

হেলমেট ছাড়াই মোটরবাইকে ছাত্রলীগের নেতাকর্মীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ‘জয় বাংলা বাইক সার্ভিস’ দেয় শাখা ছাত্রলীগ।  মোটরবাইকে সেবা দেয়ার সময় চালকদের মাথায় হেলমেট না থাকায় এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়েছে সমালোচনা।  তবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেছেন, ক্যাম্পাসে ভারি যানবাহন চলে না।  তাই এখানে শুধু ছাত্রলীগ কেন, অন্যান্য শিক্ষার্থীরাও হেলমেট ব্যবহার করে না।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ইউনিটের নেতাকর্মীরা মোটরবাইকে করে ভর্তিচ্ছুদের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেয়ার কাজ করে। এসময় চালকদের মাথায় হেলমেট ছিলো না।  এ নিয়ে সংগঠনটিকে সমালোচনার মুখে পড়তে হয়।

নাম প্রকাশ না করে এক শিক্ষার্থী বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের পর থেকে বর্তমানে সবার মধ্যে যে সচেতনতা দেখা দিয়েছে তা অনুসরণ না করেই হেলমেট ছাড়া বাইক চালানো হয়েছে।  এজন্য যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো।  যদি দুর্ঘটনা ঘটে যেতো তাহলে এর দায়ভার কে নিতো?

ফেসবুকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সাবেক নেতা প্রশ্ন তোলেন, ‘জয় বাংলা বাইক সার্ভিসে’ চালকদের মাথায় হেলমেট থাকে না কেন?

এদিকে, গত ১৩ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফেসবুকে নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরবাইকে বসে হেলমেট মাথায় একটি ছবি পোস্ট করেন।  ছবির ক্যাপশনে তিনি লেখেন, মোটরসাইকেল চালানোর সময় চালক এবং আরোহী অবশ্যই হেলমেট পরিধান করুন। ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ থাকুন। কিন্তু সেই নির্দেশনাও মানেননি ছাত্রলীগের ঢাবি শাখার নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে গোলাম রাব্বানীকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬