গোলাম রাব্বানীর জন্মদিনে মুহসীন হল ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ

১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৬ PM
সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও তাঁর মায়ের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মুহসীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার  এ উপলক্ষে হলের ক্যান্টিন ও দোকানে কর্মরত ১৫ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে  নতুন জামা বিতরণ করে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ।

মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সরকার রায়হান জহিরের উপস্থিতিতে শিশুদের মাঝে নতুন জামা তুলে দেন শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সম্রাট হোসাইন লিটন, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইনসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

এ সময় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ কখনও বিলাসিতায় বিশ্বাস করে না। তাই আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিয় নেতা গোলাম রাব্বানী ভাই ও তাঁর প্রয়াত মায়ের জন্মদিনে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬