গত বছর ড. নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতায় বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরী স্মরণে স্মারক বক্তৃতার অয়োজন করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় আইএমএল মিলনায়তনে ২৮তম এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বছর “প্রাণ প্রকৃতি বাংলাদেশ” শীর্ষক বক্তৃতা প্রদান করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মোহাম্মদ।