নাজমুল হাসান পাপন © সংগৃহীত
বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা অনেক প্রতিভাবান। তারা দেশকে ভালবাসে। বাংলাদেশ তাদের হাত ধরেই এগিয়ে যাবে। কেউ থামিয়ে রাখতে পারবে না।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘লোকপ্রশাসন দিবস-২০১৮’ তে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন একথা বলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূইয়া, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনমসহ বিভাগের সকল বর্ষের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।