ঢাবির এমফিল ভর্তির আবেদন শুরু ১৮ সেপ্টেম্বর

০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,রেজিস্ট্রারের অফিসের এমফিল ও পিএইচডি শাখার ৩২৩ নং ও ৩২৫ নং কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এসএসসি থেকে স্নাতকোত্তর পরীক্ষা পাশের মূল নম্বরপত্র ও টাকা জমার ব্যাংক রশিদ দেখিয়ে প্রার্থীকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকদের অফিসে আগামী ১৮ অক্টোবর মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ৫০০ টাকা জমার ব্যাংক রশিদের ফটোকপি ও সম্প্রতি তোলা এক কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক দিয়ে সত্যায়িত করে জমা দিতে হবে। পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য না দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিসহ স্নাতক পর্যায়ে এক বছরের শিক্ষকতা বা গবেষণা প্রতিষ্ঠানে এক বছরের চাকরি অথবা স্বীকৃত মানের জার্নালে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬