ঢাবিতে রোহিঙ্গা বিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত হচ্ছে আজ

০২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩০ PM
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবির উপাচার্য

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবির উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে ‘রোহিঙ্গা : পলিটিক্স, এথনিক ক্লিনজিং অ্যান্ড আনসার্টেনিটি’ শীর্ষক দুদিনব্যাপী ২য় আন্তর্জাতিক সম্মেলন রোববার সমাপ্ত হচ্ছে। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পাপা কিসমা সিলা।

এর আগে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এবং সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘দি ইউনিভার্সিটি অব হংকং’ এর সহযোগী অধ্যাপক ও ‘সেন্টার ফর কমপারেটিভ এন্ড পাবলিক ল’ এর পরিচালক মিজ কেলি লপার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্মেলনে অংশগ্রহনকারীদের স্বাগত জানান। তিনি বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনটির বিষয় রোহিঙ্গা ইস্যু। যার সাথে যুক্ত রাজনীতি। রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয়ভাবে যে গণহত্যা চলেছে, সেখানকার নোবেলজয়ী রাজনীতিবিদ অং সান সুচি সেটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। যা অত্যন্ত দুঃখজনক। রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্য উপাচার্য সকলের প্রতি আহবান জানান।

দুদিনব্যাপী আর্ন্তজাতিক এ সম্মেলনে ২১টি সেশনে ৭২টি প্রবন্ধ উপস্থাপন করছেন অর্ধশত গবেষক, শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থীরা। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ব্রুনাইয়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬