ঢাবির ৭ মার্চ জাদুঘর পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০২ PM
প্রধানমন্ত্রীর মন্তব্য ও পরিদর্শন বই

প্রধানমন্ত্রীর মন্তব্য ও পরিদর্শন বই

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ৭ মার্চ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ ভবন উদ্বোধন করে তিনি ৭ মার্চ জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

মন্তব্যে যা লিখেছেন প্রধানমন্ত্রী, “রোকেয়া হলে ৭ই মার্চ ভবনে ঐতিহাসিক ৭ই মার্চের ওপর যে জাদুঘর নির্মাণ করা হয়েছে তা পরিদর্শন করে আমি আনন্দিত। কারণ ইতিহাসকে স্মরণ করলে ভবিষ্যতকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে আহ্বান করেছিলেন বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আর সেই ভাষণই প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার ঘোষণা।

PM
পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী

ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে ঘোষণা দিয়েছে। বাঙালি জাতি আজ সম্মান পেয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এবং সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে গর্ব বোধ করি। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা। ১/৯/২০১৮”

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬