২০৪১ সালের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৬ PM
ফাইল ফটো

ফাইল ফটো

২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের অন্তর্ভূক্ত হতে যাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সেই লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘৭মার্চ’ ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এসময় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনও প্রস্তবনা নিয়ে গেলেই প্রধানমন্ত্রী রাজি হয়ে যান। একারণে গত দশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। দশটি প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো সুবিধাসহ বিভিন্ন ভবন নির্মাণ করে শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার পরিসর বাড়ানো হয়েছে। আটটি প্রকল্ডের কাজ শেষ ও দুটির কাজ এখনো চলছে।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা পড়েছেন, আপনিও পড়েছেন। ‘৭মার্চ’ এটি একটি প্রতীকী নাম। ৭মার্চ আমাদের জাতির জীবনে গৌরবময় অধ্যায়। সেদিন জাতির পিতা সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন সেটাই আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা ও দিকনির্দেশনা ছিল। জাতির মুক্তির জন্য এই দিনটির গুরুত্ব অপরিসীম।’ 

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬