প্রধানমন্ত্রীর ঘোষণার অর্ধ যুগ গেলেও নির্মাণ হয়নি আন্ডার পাস

৩০ আগস্ট ২০১৮, ০৫:২৯ PM
রাজধানীর ব্যস্ততম মোড় শাহবাগ

রাজধানীর ব্যস্ততম মোড় শাহবাগ © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগে বাস চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে শাহবাগে আন্ডার পাস নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঘোষণার তিনমাস পরে ভিত্তিপ্রস্তার স্থাপন করা হলেও পেরিয়ে যায় অর্ধ যুগ। কিন্তু আন্ডার পাস নির্মাণ হয়নি এখনো। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
জানা যায়, ২০১২ সালের ২৮ আগস্ট রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান। বাস থেকে নামার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় তাকে। হাসপাতালে ওদিনেই মৃত্যু হয় তার।

শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। ২৮ তারিখ সন্ধ্যায় শাহবাগে গাড়ি ভাংচুর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর শুরু হয় তুমুল ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা নিহত তৌহিদুজ্জামানের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ, শাহবাগ মোড়ে আন্ডার পাস বা ফুট ওভারব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহবাগে আন্ডার পাস নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তখন সেপ্টেম্বর মাসেই আন্ডার-পাস নির্মাণের প্রতিশ্রুতি দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে একই বছরের ২২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শাহবাগ মোড়ে ওয়ানওয়ে (একমুখী) একটি আন্ডার পাস নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ঐ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় ছয় মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে। ২৮ আগস্ট শিক্ষার্থী নিহতের অর্ধ যুগ ফেরিয়ে যায়। কিন্তু শাহবাগে নির্মাণ হয়নি কোন আন্ডার পাস।

রাজধানীর অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগে রয়েছে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক, জাদুঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। রাস্তার একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), অন্যপাশে বারডেম হাসপাতাল। আছে জাতীয় জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক সরকারি-বেসরকারি কার্যালয়।
এ সড়কে রাস্তা পার হতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ। দুটি ওভারব্রিজ থাকলেও বৃদ্ধ ও শিশুদের জন্য সেখানে উঠা কষ্টকর। হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয়স্বজনরা তাই জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. সামাদ শাহবাগে আন্ডার পাস নির্মাণের বিষয়ে বলেন, আমি এই বিষয়টা সম্পর্কে জানিনা। এটা কোষাধ্যক্ষ বা ভাইস চ্যান্সেলর জানবেন। এটা আমার কাজের আওতায়ও না। সিন্ডিকেটে উঠলে তারপর বিষয়গুলো আমি জানি। আর দায়িত্ব গ্রহণ করেছিতো মাত্র ৩ মাস হলো তাই বিষয়টা সম্পর্কে অবগত নই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন দেশের বাইরে থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬