৭ মার্চ ভবন উদ্বোধন করতে ঢাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৮ আগস্ট ২০১৮, ০৪:১৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নবনির্মিত '৭ মার্চ ভবন'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নবনির্মিত '৭ মার্চ ভবন' © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দিবেন ১১ তলা বিশিষ্ট আধুনিক সুবিধা সম্বলিত এই সুদর্শনীয় ভবনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান জানান, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ‘৭ মার্চ ভবন’-এর ফলক উন্মোচন করবেন। এরপর ৭ মার্চ ভবন প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পরিদর্শন করবেন। সকাল ১০টা ৪০মিনিটে এই ভবনে নির্মিত ৭মার্চ জাদুঘর পরিদর্শন করবেন তিনি। পরে ৭ মার্চ ভবনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অথিতির ভাষণ দিবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখবেন রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ সূত্রে জানা যায়, ১১ তলা বিশিষ্ট ৭ মার্চ ভবনে প্রায় এক হাজার ছাত্রী আবাসন সুবিধা পাবেন। এতে রোকেয়া হলের ছাত্রীদের আবাসন সংকটের নিরসন হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১২ সালে ছাত্রীদের আবাসিক সমস্যা সমাধানে ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছিলেন। ভবনগুলোর মধ্যে অন্যতম ছিল রোকেয়া হলের ‘৭ মার্চ ভবন’।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬