ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত

২৭ আগস্ট ২০১৮, ০৩:৫১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত © টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি কোরানখানি, কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করেছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আজ বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় কোরানখানি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় কলাভবন প্রাঙ্গনস্থ অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জমায়েত হন। সেখান থেকে তারা সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।”

পরে সমাধি প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবি স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং সঞ্চালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সংগীত বিভাগের চেয়ারপার্সন টুম্পা সমদ্দার ও সহযোগী অধ্যাপক ড. মোহসিনা আক্তার খানম (লীনা তাপসী), বিভাগের খন্ডকালীন শিক্ষক ও বিশিষ্ট সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি মানুষের কবি, সাম্যের কবি। তার চিন্তা ও সমাজ ভাবনা আমাদের পথ দেখাতে সাহায্য করেছে। বাঙালি সমাজ ও সংস্কৃতি বিনির্মাণে তার সৃষ্টিকর্ম সবসময় আমাদের প্রেরণা দেবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নজরুলের বিভিন্ন পর্যায়ের সংগীত পরিবেশন করেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬