ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো
অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শনিবার মধ্যরাতে ঢাকা ত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।