ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রের ‘অস্বাভাবিক’ মৃত্যু

১৬ আগস্ট ২০১৮, ০৮:০৯ PM
শফিকুল মুশফিক মাহবুব

শফিকুল মুশফিক মাহবুব © ফাইল ফটো

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। বুধবার রাতে নিজ বাসার ভবন থেকে পড়ে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত ওই ছাত্রের নাম শফিকুল মুশফিক মাহবুব (২২)। তিনি  বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন। 

মাহবুবের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি পরিবারের সঙ্গে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় তার বাবা শফিকুল হায়দার বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করেছেন।

মামলায় বলা হয়েছে,  বুধবার রাত ১১টার দিকে বাসার সামনে থেকে মুশফিককে অচেতন অবস্থায় উদ্ধার করেন তার বাবা। পরে তাকে একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার আগে বুধবার রাত ৯টা ৪৯ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মুশফিক। স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র সৃষ্টি হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, মামলায় উল্লেখ রয়েছে, মুশফিক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক সমস্যার কারণে মুশফিকের চিকিৎসাও চলছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, অামাদের মুশফিক নামের মিউজিক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মারা গেছে বলে অামরা জানতে পেরেছি। তার নাকি মানসিক সমস্যাও ছিল।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬