ঢাবি উপাচার্যের সঙ্গে টোকিও বিশ্ববিদ্যালয় অধ্যাপকের সাক্ষাৎ

১৬ আগস্ট ২০১৮, ০১:২৮ PM
ঢাবি উপাচার্যের সঙ্গে অধ্যাপক ড. টাকাকি ইউশিওকা সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে অধ্যাপক ড. টাকাকি ইউশিওকা সাক্ষাৎ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামানের সঙ্গে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টাকাকি ইউশিওকা সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে উপাচার্যের অফিসে তিনি এ সাক্ষাৎ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিকাল কেমিক্যাল বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং জাপান বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেখ এমদাদও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও টোকিও বিশ্ববিদ্যালয়ের মধ্যকার স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।  বিশেষ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও টোকিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক কর্মকাণ্ড গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে একে অপরকে অবহিত করেন।

এ সময়ে ড. টাকাকি ইউশিওকা ঢাবি উপাচার্যকে আগামী বছরের এপ্রিলে টোকিও বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের দাওয়াত দেন।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬