বঙ্গবন্ধুর স্মরণে ঢাবি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী

১৫ আগস্ট ২০১৮, ১২:৩৮ PM
বঙ্গবন্ধুর স্মরণে ঢাবি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী

বঙ্গবন্ধুর স্মরণে ঢাবি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাঙ্গালীর বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তন চত্ত্বরে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  এ সময়ে তিনি প্রদর্শনীর চিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন।

প্রদর্শনীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু এবং স্বাধীনতাপূর্ব ও উত্তরকালে বাংলাদেশি ও বিদেশি পত্রিকাগুলোর ভূমিকা তুলে ধরা হয়। 

যেখানে তৎকালীন দৈনিক সংবাদ, দৈনিক আজাদ, সাপ্তাহিক জয়বাংলা, দ্য পাকিস্তান অবজারভার, নিউজ উইক, নিউইয়র্ক টাইমস, টাইম ম্যাগাজিনসহ জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিবেদন সচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন ও সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬