ঢাবির ৫১তম সমাবর্তন ফি বিকাশেও পরিশোধ করা যাচ্ছে

১৪ আগস্ট ২০১৮, ০৯:৩৫ PM
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনের নিবন্ধন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে যেসব শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তারা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য সমাবর্তনে অংশ নিচ্ছেন।

রবিবার থেকে নিবন্ধন ফি গ্রহণ করা হচ্ছে। ৩১ আগস্ট পর্যন্ত এই নিবন্ধন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বিকাশে ফি পরিশোধ প্রক্রিয়া: শিক্ষার্থীদের এই লিংকে ক্লিক করে http://convocation.du.ac.bd/ সমাবর্তনের নিবন্ধন করতে হবে। প্রাথমিক তথ্য দেওয়ার পর ফি পেমেন্টের অপশন হিসেবে বিকাশ নির্বাচন করতে হবে। ওয়েবসাইটের বিকাশ গেটওয়েতে ব্যক্তিগত বিকাশ নম্বরটি দিতে হবে। এরপর মোবাইলে পাওয়া ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এসএমএসের মাধ্যমে ফি দেওয়ার নিশ্চিত বার্তা পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবাবহির্ভূত জনগোষ্ঠীকে নানা ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। এটি ব্র্যাক ব্যাংক, ইউএসভিত্তিক মানি ইন মোশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও চীনের আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ড ফিন্যান্সিয়াল (আলিপে)-এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬