গোলাম সারওয়ারের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

১৪ আগস্ট ২০১৮, ১২:০০ PM
সাংবাদিক গোলাম সারওয়ার।

সাংবাদিক গোলাম সারওয়ার। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সমকাল সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ার-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

আজ গণমাধ্যমে প্রেরিত এক শোকবাণীতে উপাচার্য বলেন, গোলাম সারওয়ার শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না, তাঁর সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সৃজনশীল প্রতিভার মধ্যদিয়ে বাংলাদেশের সাংবাদিকতা ও সংবাদপত্র ব্যবস্থাপনার বিকাশে তাঁর অবদান দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের ‘দৈনিক আজাদী’র বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তাঁর সাংবাদিকতা পেশা শুরু।

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। 

উল্লেখ্য, গোলাম সারওয়ার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৩ আগস্ট ২০১৮ সোমবার রাত ৯টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬