গুজব প্রমাণিত না হওয়ায় ছাড়া পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

০৭ আগস্ট ২০১৮, ০৪:৩১ PM
মুক্তি প্রাপ্ত দুই শিক্ষার্থী

মুক্তি প্রাপ্ত দুই শিক্ষার্থী © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে মঙ্গলবার দুপুরে ছেড়ে দিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, গুজব ছড়ানোর অভিযোগে তিনজন শিক্ষার্থীকে সোমবার গভীররাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

মুক্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের তারিকুল ইসলাম, তড়িৎ প্রকৌশল বিভাগের ওমর ফারুক ও ফিজিক্সের জোবাইদুল হক রনি।

গত সোমবার গভীররাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের এই তিন শিক্ষার্থীতে বেদম মারধর করে হল শাখা ছাত্রলীগের কর্মীরা। পরবর্তীতে রাত অাড়াইটার দিকে তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬