অধিভুক্তসহ ঢাবির বৃহস্পতিবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত

০১ আগস্ট ২০১৮, ১০:৫৯ PM
লগো

লগো

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজসমূহের অনুষ্ঠেয় সকল ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস থেকে পাঠানো এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বুধবার রাত এ সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী মর্মান্তিক এ দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত ও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরণের অনাকাঙ্খিত দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সকলে শোকার্ত।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্টদের সাথে এক তাৎক্ষণিক সভায় তিনি শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি এ আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। সভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, উক্ত দুর্ঘটনার সাথে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত আছে।

সভায় শিক্ষামন্ত্রী শোকার্ত কোমলমতি শিক্ষার্থীদেরকে শোক সংবরণ করে শান্ত থাকা ও ধৈর্য্য ধারণ করার জন্য আহবান জানান। তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও অন্যান্যদেরকে শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা কার্যক্রমে সহয়োগিতা করার জন্য ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬