কোটা আন্দোলনের পক্ষে কথা বলার জের

ঢাবিতে নিজ দলীয় ২ কর্মীকে ছাত্রলীগের মারধর

৩০ জুলাই ২০১৮, ১০:২০ AM
লগো

লগো

কোটা সংস্কার আন্দোলনে পক্ষে কথা বলার অভিযোগে নিজ দলীয় ২ কর্মীকে মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা (ঢাবি) ছাত্রলীগ। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকাররা হলেন, ইসলামের ইতিহাসের ২য় বর্ষের শিক্ষার্থী দূর্বার সজিব ও একই বর্ষের ভূগোল বিভাগের শিক্ষার্থী হাসিবুল হোসেন শান্ত।

হল সূত্রে জানা যায়, রবিবার রাত ২টার দিকে জিজ্ঞসাবাদের জন্য দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হলের টেনিস কোর্টে জড়ো করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস ও তার গ্রুপের নেতাকর্মীরা।

এসময় মেহেদী হাসান তাপসের নেতৃত্বে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাহ্হার ফাহিম, যুগ্ন-সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার দু’জনের ফেসবুকের মেসেঞ্জার ঘেটে দেখে।

এসময় বিভিন্ন গ্রুপে কোটা সংস্কারের পক্ষে লেখা পাওয়ায় তাদেরকে মারধর করে।

মারধরের বিষয়ে জানতে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দ্দার মারধরের বিষয়ে বলেন, এ সম্পর্কে কেউ আমাকে অবহিত করেনি। তবে আমি খোঁজ নিয়ে দেখছি, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬