ছাত্রলীগের হামলা সম্পর্কে কিছুই ‘জানেন না’ ঢাবি প্রক্টর

০২ জুলাই ২০১৮, ০২:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা সম্পর্কে ‘অবহিত নন’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। আজ সোমবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রক্টর।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় আজ খুলেছে। এর আগে গত শনিবার কি হয়েছে সে বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। আমি জানি না। তবে ওই ঘটনায় যদি কেউ অভিযোগ করে তবে আমরা দেখব। 

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিল ও বিক্ষোভ করতে গেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। তাঁদের কিল, ঘুষি, লাথি মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। তাঁদের মধ্যে ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, স্কুলছাত্র-বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, মহসীন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানিসহ বেশ কয়েকজনকে দেখা গেছে।

গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনেও কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

আজ এবং গত কয়েক দিনের হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, এসব বিষয়ে তিনি অবহিত নন। বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময় যারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অবরুদ্ধ করে কর্মসূচি দিয়েছে তাদের সম্পর্কেও আপনাদের জানতে হবে।

অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা
  • ২৮ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬