সাদা দলের বিবৃতি

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি শিক্ষকদের

৩০ জুন ২০১৮, ০৬:৩৭ PM

© টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রচলিত কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিনা উস্কানিতে হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন।  আমরা চাই এই হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

শনিবার কোটা সংস্কার আন্দোলনরতদের ওপর হামলার পর দেয়া এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এই দাবি জানায়।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত খবরে নিষ্ঠুরতার চিত্র দেখে আমরা বাকরুদ্ধ।  হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।  সেই সঙ্গে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখা জন্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।  হামলার শিকার আহত শিক্ষার্থীদের উপযুক্ত চিকিৎসার কথাও জানান তারা।

বিবৃতিতে সাক্ষরকারী অন্যান্যরা হলেন অধ্যাপক ড. মো: আবদুর রশীদ, অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুক্তার আলি, জনাব মো. আল আমিন, জনাব রাশীদ মাহমুদ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. মোঃ মেহেদী মাসুদ, অধ্যাপক ড. নুরুল আমিন প্রমুখ

অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা
  • ২৮ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬