ঢাবি উপাচার্যের সঙ্গে দু’জন জাপানী অধ্যাপকের সাক্ষাৎ

২৬ জুন ২০১৮, ০৮:৩১ PM
মঙ্গলবার ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের দুই অধ্যাপক সাক্ষাৎ করেন।

মঙ্গলবার ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের দুই অধ্যাপক সাক্ষাৎ করেন।

জাপানের নারা উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাচিকো হায়াশিদা এবং অধ্যাপক ড. ফুগো তাকাসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কাউসার আহাম্মদ উপস্থিত ছিলেন।  মঙ্গলবার তারা এ সাক্ষাতে মিলিত হয়।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের নারা উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে চলমান পরিবেশ, বায়ু দূষণ ও গ্রীনহাউজ গ্যাস বিষয়ক যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার ব্যাপারে আলোচনা করেন।

প্রসঙ্গত, শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বৃত্তি নিয়ে নারা উইমেন্স ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য আগামী সেপ্টেম্বর মাসে জাপান যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বৃত্তির এই সংখ্যা বৃদ্ধির ব্যাপারে বৈঠকে আলোচনা করা হয়।

অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা
  • ২৮ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬