পাঁচ দফা দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

২৫ জুন ২০১৮, ০৩:১৮ PM
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যথা সময়ে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধনীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-সেশনজট শূন্যের কোঠায় নিয়ে আসা, সময় মতো পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশ করা, মাস্টার্সের এক বিষয়ে যারা ফেল করেছে তাদের বিবেচনায় আনা, সকল ছাত্র-ছাত্রীদের জন্য চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো এবং ছাত্র-ছাত্রীদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি যথাযথ মূল্যয়ন করা।

মানববন্ধনে দাবি উত্থাপন করেন তিতুমীর কলেজের ফিনান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বিজিত শিকদার। এসময় তিনি বলেন, সরকারি সাত কলেজ ঢাবির অধিভুক্তি হওয়ার পর নানা সমস্যা, সংকটে জর্জরিত। এই সংকট কাটছে না। আমাদের ঠিকমতো পরীক্ষা নেওয়া হয় না। পরীক্ষা হলেও ফলাফল প্রকাশ করতে দেরি করা হয়। এর ফলে আমাদের সেশনজটে পড়তে হচ্ছে।

এসময় মাস্টার্সে যেসব শিক্ষার্থীরা এক বিষয়ে ফেল করেছেন তাদের বিষয়টি বিবেচনায় আনার দাবিও জানান তিনি।

ট্যাগ: কলেজ
অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা
  • ২৮ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬