মাহমুদউল্লাহর ইমামতিতে টাইগারদের ঈদের নামাজ আদায়

২১ জুলাই ২০২১, ০৪:২৯ PM
মাহমুদউল্লাহর ইমামতিতে টাইগারদের ঈদের নামাজ আদায়

মাহমুদউল্লাহর ইমামতিতে টাইগারদের ঈদের নামাজ আদায় © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে জিম্বাবুয়েতে। এবারের ঈদুল আজহা সেখানেই পালন করছেন তারা। আজ বুধবার জিম্বাবুয়েতে ঈদ উদযাপন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে ঈদের নামাজ আদায় করেছেন তারা। নামাজে ইমামতি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (২১ জুলাই) হারারে ঈদ জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের খেলেয়াড় ও সাপোর্টিং স্টাফরা। তাসকিন আহমেদ নিজের ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে দলের সিনিয়র সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ ইমামের ভূমিকায় অবস্থান করছেন।

পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, স্বাস্থ্যবিধির কথা মনে করিয়ে দিতে ভোলেননি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। দুটিই নিজেদের পকেটে পুড়েছে সফরকারীরা। আগামীকাল বৃহস্পতিবার (২২ জুলাই) মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬