নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন

২২ মে ২০২১, ১০:১১ PM
নোবিপ্রবিডিএস মুজিববর্ষ বিতর্ক উৎসবের পোস্টার

নোবিপ্রবিডিএস মুজিববর্ষ বিতর্ক উৎসবের পোস্টার © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (নোবিপ্রবিডিএস) মুজিববর্ষ বিতর্ক উৎসব সম্পন্ন হয়েছে। ‘শিকল ভাঙার কণ্ঠস্বরের অনুনাদ’ স্লোগানকে সামনে রেখে ‘রক্তাক্ত বিপ্লব’ শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসবে ২৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

আজ শনিবার (২২ মে) বিকেলে ফেসবুক লাইভের মাধ্যমে এ বিতর্ক উৎসবের গ্রান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল প্রথম রানার্সআপ হয়।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে মোশন ছিল, ‘এই সংসদ বিশ্বাস করে, বাংলা সাহিত্য তার আটপৌরে সংস্কৃতির নিগূঢ় থেকে বের হতে না পারাটাই তাকে বিশ্ব সাহিত্যে মলিন করে রেখেছে।’

এর আগে গত ২০ মে শুরু হয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ বিতর্ক উৎসব। এতে সরকারি ও বেসরকারি ২৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি বিতর্ক দলের হয়ে প্রায় ১০০ জন বিতার্কিক অংশ নেন। পুরো প্রতিযোগিতায় মূল বিচারক পর্ষদে ২৪ জন এবং বিচারক প্যানেলে ছিলেন ৬০ জন।

চূড়ান্ত পর্ব শেষে ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। তিনি বলেন, ‘নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আজকের দুই বিতার্কিক দলের যুক্তি মুগ্ধ হয়ে শুনছিলাম। আজকের বিতর্কের মোশনটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যময় ছিল। আমি আশা রাখি আমার শিক্ষার্থীরা বিতর্কের জগতে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে। আমি সবসময় শিক্ষার্থীদের কো-কারিকুলাম এক্টিভিটিসে তাদের পাশে আছি।

জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন নিয়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি সৈয়দ মুমতাহিন মান্নান সিয়াম বলেন, ‘১ মাস ধরে প্ল্যান প্রোগ্রাম ও আমার সাংগঠনিক টিমের সদস্যদের অক্লান্ত পরিশ্রম, মডারেটর ও সাবেক সদস্যদের পরামর্শ ও দিকনির্দেশনায় আজকে আমাদের এই বিতর্ক আয়োজনের পর্দা নেমেছে। অংশগ্রহণকারী বিতার্কিক, বিচারক ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি খুব শীঘ্রই আমরা নোবিপ্রবি ক্যাম্পাসেই দেশসেরা বিতার্কিক ও বিচারকদের অংশগ্রহণে অসাধারণ আরো কিছু আয়োজন উপহার দিতে পারব।

এই বিতর্ক উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্যা ডেইলি ক্যাম্পাস, সময় টিভি, দৈনিক আমার সংবাদ, বার্তাবাজার, লার্ন টাইম, নোবিপ্রবিসাস ও এনএসটিইউ টিভি।

ট্যাগ: বিতর্ক
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬