নেত্রকোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত, সরকারি দল জয়ী

১২ ডিসেম্বর ২০২০, ০৮:৪৯ PM
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা © টিডিসি ফটো

নেত্রকোনা পুলিশ লাইন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসারথির সহযোগিতায় জেলা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় দুটি দল অংশ নেয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসারথি সরকারি দলের ভূমিকায় ছিল আর বিরোধী দলের ভূমিকায় ছিল টিম বিজয় ৭১। প্রতি টিমে তিনজন করে শিক্ষার্থী অংশ নেন।

বিচারকের দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান সমিতি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক ননী গোপাল সরকার, শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম মনিরুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি দলের ভুমিকায় থাকা স্বপ্নসারথি। প্রধানমন্ত্রীর ভূমিকায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমন হাসান।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপে নতুন ইতিহাস আর্জেন্টিনার
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়ে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
  • ০৮ জুলাই ২০২৬
অশ্রুসিক্ত মেসি, আবেগ ধরে রাখতে পারলেন না
  • ০৮ জুলাই ২০২৬
বিতর্কিত গোলে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • ০৮ জুলাই ২০২৬
গোল নিয়ে তীব্র বিতর্ক, মিশরের প্রতিবাদ
  • ০৮ জুলাই ২০২৬
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে স্তব্ধ করল আর্জেন্টিনা
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence