‘বিতার্কিকরা সৃষ্টিশীল হয়’

১৮ নভেম্বর ২০১৯, ০৬:০৭ PM

© টিডিসি ফটো

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (ডিইউডিএস) বার্ষিক মুখপত্র ‘প্রতিবাক’-এর প্রকাশনা উৎসব, আজীবন সদস্য সম্মাননা প্রদান ও কার্যনির্বাহী কমিটির (২০১৮-১৯) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ বলেছেন, বিতর্ক মানুষকে মহৎ করে, বিতর্ক মানুষকে সহমর্মিতা শেখায়। যারা বিতার্কিক তারা হয় সৃষ্টিশীল। তারা কখনো অন্যায় করতে পারে না। সোমবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে।

ডিইউডিএস-এর সভাপতি এস. এম. রাকিব সিরাজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান, ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক সুভাষ সিংহ রায় এবং ফজলে হুদা আকন্দ বাবুলকে ডিইউডিএস-এর আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ অতিথি বক্তব্যে ড. আতিউর রহমান বলেন, আমরা চাই তথ্যভিত্তিক বিতর্ক। তথ্যভিত্তিক বিতর্ক মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায়। ২০১৮-১৯ সেশনের দায়িত্ব হস্তান্তর করা হয় নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদ হাসান (আংশিক) ও ইয়াসিন আরফাতের (আংশিক) কাছে। এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দরা।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬