চট্টগ্রামে শেষ হল রবি-দৃষ্টি ডিবেট প্রতিযোগিতা

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৬ PM
প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গতকাল শনিবার চট্টগ্রামে শেষ হল দেশের অন্যতম বিতর্ক প্রতিযোগিতা ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১৯’। বন্দরনগরী চট্টগ্রামের দৃষ্টি ডিবেট ক্লাবের আয়োজনে প্রতিযোগিতাটির ২৭তম আসর বসে এ বছর।

চট্টগ্রামের থিয়েটার ইন্সস্টিটিউটে ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ’র সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ৩২টি স্কুল, ২৪টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি কলেজ মিলে মোট ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানর প্রতিযোগিতায় অংশ নেয়।

স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে বাংলাদেশ নেভি কলেজকে পরাজিত করে হাজী মোহাম্মাদ মহসিন কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (পরিকল্পনা) সামসুদ্দিন আহমেদ চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের প্রেসিডেন্ট মাসুদ বকুল, কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ এবং সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান উপস্থিত ছিলেন।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬