আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স

১৬ জুন ২০১৯, ১০:১২ AM

© টিডিসি ফটো

ডি-ও-ই-সিইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বুটেক্সডিসি বুনন। শুক্রবার থেকে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। এতে সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম (ডি-ও-ই)।

এ প্রতিযোগিতায় সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। শনিবার ফাইনাল বিতর্কে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসকে ৯-০ ব্যালটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এ দলটি। প্রতিযোগিতায় বিজয়ী বুটেক্সডিসি বুননের সদস্যরা হলেন, এস এ সাগর, নাঈম মাহমুদ এবং মুজাহিদ রুম্মান। ডিবেটার অফ দ্য ফাইনাল হয় বুটেক্সডিসির নাঈম মাহমুদ।  

‘আসুন বায়ু  দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৫ জুন উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। তারই ধারাবাহিকতায় শুক্র-শনিবার দুই দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্য
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাতদিনই শুক্র-শনি
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950