বিতর্ক মানুষকে আত্মবিশ্বাসী করে: শিক্ষামন্ত্রী

১৫ জুন ২০১৯, ০৭:৫৩ PM

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বিতর্ক মানুষকে সাহসী ও আত্মবিশ্বাসী করে। বিতর্কের মাধ্যমে ভাষার উপর একধরনের দক্ষতা তৈরি হয়। তিনি বলেন শুধু মাত্র বাচনভঙ্গির কারনে অনেক সময় কম গুরুত্বপুর্ন কথা ও মানুষ আগ্রহ নিয়ে শুনে। আবার বাচনভঙ্গির কারনে অনেক গুরুত্ব পুর্ন কথা ও বাচনভঙ্গির কারণে গুরুত্ব কম পায়। বিতর্ক মানুষকে বাচনভঙ্গি শিখায়। বিতর্ক মানুষকে পরমতসহিষ্ণুতা শিখায়।

তিনি আজ রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ( বিএফএফ) -সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২১১৯ এর চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এর সভাপতিত্বে এ পুরষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সেন্ত্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য ও বিএফএফ এর ট্রাস্টি অধ্যাপক পারভীন হাসান এবং বিএফএফ এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।

১৪ মার্চ ২০১৯ শুরু হয়ে ১৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত দেশের ৬৪ জেলার ৫২০ স্কুল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।উপজেলা ও জেলা পর্যায়ে ৪৪১ টি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন হয় খুলনার সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার আপ হয় নওগা সরকারি বালিকা বিদ্যালয়। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিল সর্বস্তরে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব।

ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন ৫ গ্রামের মানুষের
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence