দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকদের সংবর্ধনা,

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪১ PM

© টিডিসি ফটো

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করাসহ মূল ধারায় আনয়নের লক্ষ্যে প্রথমবারের মত ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে শেষ হয়েছে ব্যতিক্রমধর্মী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’। মঙ্গলবার দুপুরে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের শিক্ষার্থীদের এক সংবর্ধনা প্রদান করা হয়।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্ট্রির চেয়ারম্যান ডা. শহিদুল কাদির পাটোয়ারী।

বছরব্যাপী আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার আপ ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ইডেন মহিলা কলেজ ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, প্রতিবন্ধী মানুষেরা অপ্রতিবন্ধীদের তুলনায় সাধারণত বেশি মেধাবী হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে তৈরি অনেক কুটির শিল্প খুবই সুনিপুন। তাদের সুরক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রদানে এগিয়ে আসা উচিত। আমি ব্যক্তিগতভাবে সব সময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। প্রয়োজন অনুযায়ী যথা সাধ্য করবার চেষ্টা করব।

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আমি মনে করি সরকারি চাকুরিসহ সর্বক্ষেত্রে প্রকৃত প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য চাকুরিতে ৩% থেকে ৫% কোটা রাখা উচিত। বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কর্মসংস্থান করলে তাদেরকে কর সুবিধাসহ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া যেতে পারে। আগামী জাতীয় সংসদে প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভয়েস রেইস এর জন্য ২/৩টি সংরক্ষিত আসন রাখার যেতে পারে।

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতা বৃদ্ধি, বিশেষ বরাদ্দ, প্রয়োজনীয় শিক্ষা বৃত্তিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেষ্ট, ট্রফি ও সার্টিফিকেটসহ চ্যাম্পিয়ন দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকদের ২ লক্ষ টাকা, রানার আপ দল ইডেন মহিলা কলেজকে ১ লক্ষ টাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081