প্রতিবেশীর সন্তান ধার নিয়ে ছুটি কাটানো সেই শিক্ষিকা বরখাস্ত

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৯ PM
আলেয়া সালাম

আলেয়া সালাম © ফাইল ছবি

মা না হয়েও প্রতিবেশীর সন্তানকে ধার করে নিজের সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি ভোগ করা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশপত্রে ওই শিক্ষিকা আলেয়া সালমাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, প্রতিবেশীর সন্তানকে দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আলেয়া সালামকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ‘ক’ ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

এর আগে প্রতারণার আশ্রয় নিয়ে ছুটিতে থাকা ওই শিক্ষিকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। 

 

কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
close