স্বামীর কিডনি বিক্রির টাকায় অন্যত্র বিয়ে করলেন স্ত্রী, অতপর...

০১ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ AM
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়ায় কিডনি বিক্রির টাকা নিয়ে স্বামীকে গোপনে তালাক দিয়েছেন এক নারী। পরে অন্যত্র বিয়ে করেছেন তিনি। বিষয়টি জানার পর সাবেক স্বামী আতাউর রহমান (৪০) বিষপান করে মারা গেছেন। বুধবার (৩১ আগস্ট) দুপুরে সদরের লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আতাউর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে। তার মা জাহানারা খাতুন জানান, তার ছেলে মুরারীকাটি গ্রামের মমতাজ খাতুনকে বিয়ে করে। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের রুবিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এরপর ভারতে গিয়ে  কিডনি বিক্রি করে তিন লাখ টাকা রুবিনাকে দেয়। পরে রুবিনা অন্য ছেলেকে গোপনে বিয়ে করেছে। এই খবর জেনে বিষ খেয়েছে আতাউর।

আতাউরের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, জামাই বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: সানজানার ১০ তলা থেকে লাফের যে কারণ বললেন গ্রেপ্তার বাবা

লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম বলেন, এক জামাই বিষপানে মারা গেছেন বলে শুনেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, কিডনি বিক্রির টাকা দিয়েছিলেন স্ত্রী রুবিনাকে। পরে রুবিনা অন্য ছেলেকে বিয়ে করায় বিষপান করে মারা গেছেন আতাউর। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬