প্রেমিকার বাড়িতে আত্মহত্যা করলেন প্রেমিক

২৭ আগস্ট ২০২২, ০২:৩৬ PM
কাজল

কাজল © সংগৃহীত

প্রেমিকার বাড়িতে গিয়ে রশি দিয়ে ফাঁস নিয়েছেন কাজল (২৬) নামে এক প্রেমিক। শুক্রবার (২৬ আগস্ট) শরীয়তপুরের ডামুড্যায় দিবাগত রাতে এ ঘটনা ঘটে। উপজেলার কনেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে কাজল। তার পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই মেয়ের সঙ্গে কাজলের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়ের পরিবার জানলেও ছেলের পরিবার জানতেন না। কাজল বৃহস্পতিবার রাতে নোয়াখালী থেকে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার রাতে কাজলকে ফোন করে প্রেমিকা তার নানুবাড়িতে আসতে বলেন। 

এদিকে, কাজলের বাড়ির পাশেই তার নানা-বাড়ি। রাত সাড়ে ১২টার দিকে প্রেমিকার চিৎকারে এলাকার লোক এসে কাজলকে জানালার সঙ্গে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন: ঢাবির ফলের হতাশা কাটিয়ে চবিতে প্রথম হলেন আয়মান

কাজলের ভাই শহিদুল বলেন, আমার ভাই ওই মেয়ের সঙ্গে প্রেম করত তা আমরা জানতাম না। মানুষের মুখে শুনেছি ওদের নাকি পাঁচ বছরের সম্পর্ক ছিল। কখনো আমার ভাই পরিবারের কাছে বলেনি। গত রাতে খাওয়া শেষ করে ঘুমিয়েছিল। হঠাৎ ফোন আসায় ও বাসা থেকে বের হয়ে যায়। রাত ১টার সময় হাসপাতাল থেকে ফোন দেয়। আমরা সেখানে গিয়ে ওর লাশ দেখতে পাই। ওই মেয়ে আমার ভাইকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬