স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ PM
স্কুল ফিডিং কর্মসূচিতে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠা গাকের দেওয়া পাউরুটি

স্কুল ফিডিং কর্মসূচিতে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠা গাকের দেওয়া পাউরুটি © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচিতে সরবরাহ করা নিম্নমানের পাউরুটি খেয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠা ‘গাক’-কে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিদকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম রাজনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, ‘আমরা বারবার অভিযোগ করার পরও নিম্নমানের খাবার সরবরাহ বন্ধ হয়নি। আজ খাবার খাওয়ার পর প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।’

‎এদিকে, সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন সংস্থা গাক কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বুধবার দুপুরে সদর উপজেলার ১ নম্বর শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটে ব্যথা অনুভূত হলে দ্রুত বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ অন্যান্য শিক্ষার্থীদের ওই পাউরুটি খাওয়া থেকে বিরত রাখে এবং অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেয়।

ঘটনার পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হলে প্রশাসনের দৃষ্টিগোচর হলে বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করে এবং প্রাথমিকভাবে নিম্নমানের খাদ্য সরবরাহের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬