চবিতে মদ খেয়ে ছাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ছাত্রকে মারধর

২৭ আগস্ট ২০২২, ০৮:৪৬ AM
চবির শাটল ট্রেন

চবির শাটল ট্রেন © ফাইল ছবি

কয়েকজন ছাত্রলীগ কর্মী ‘মদপান’ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। এতে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শুক্রবার (২৬ আগস্ট) ১০টার দিকে শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সাবেক শিক্ষার্থীর নাম অভিজিৎ দাশ। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অভিজিৎ।

মারধরের বিষয়ে অভিজিৎ বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রেলস্টেশন এলাকায় মদ পান করে চিল্লাচিল্লি করছিলেন কয়েকজন। তাঁরা গালাগালি দিচ্ছিলেন। স্টেশন এলাকায় কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি নজরে আসলে তাঁদের বাধা দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হলেও তাঁর সঙ্গে কয়েকজন বন্ধু থাকায় কিছু করার সাহস পায়নি। 

বুধবার তাঁরা চলে গেলেও শুক্রবার রাতে একা পেয়ে ১০-১২ জন চলন্ত শাটল ট্রেনের মধ্যে মারধর করে তাকে। রড দিয়ে মাথায়, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এরপর ফতেয়াবাদ রেলস্টেশনে নেমে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাথায় ও হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানান অভিজিৎ।

আরো পড়ুন: হলকক্ষে ছাত্রলীগের নির্যাতনের শিকার, ভয়ে রাবি ছাত্রের ক্যাম্পাস ত্যাগ!

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায় ছাত্রলীগের নেতা-কর্মীদের তিনি চেনেন। তাঁকে যাঁরা মারধর করেছে সবাই চুজ ফ্রেন্ড উইথ কেয়ারের (সিএফসি) কর্মী। ছাত্রলীগের সিএফসি উপপক্ষের নেতৃত্ব দিচ্ছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক। এ বিষয়ে জানতে তাঁকে কল করা হলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, মারধরের ব্যাপারে তিনি কিছু জানেন না। অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, মারধরের বিষয়ে জেনেছেন। দোষীদের চিহ্নিত করতে তাঁরা কাজ শুরু করেছেন। যাঁরা মারধর করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9