গেম খেলায় বাবার বকাবকি, ছাত্রের ঝুলন্ত লাশ মিলল আমগাছে

২৫ আগস্ট ২০২২, ১০:১৫ AM
ফরিদপুরের বোয়ালমারীতে এক ছাত্র আত্মহত্যা করেছে

ফরিদপুরের বোয়ালমারীতে এক ছাত্র আত্মহত্যা করেছে © ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে বাবার শাসনে অভিমান করে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। বুধবার উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম বিনয় বিশ্বাস (১৫)। সে ওই গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে। বিনয় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে গেমস খেলে। তার বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ বিষয়ে সকালে বিনয়ের বাবা রাগারাগি করায় অভিমানে ঘরের সামনের আম গাছের ডালে গলায় ওড়না পেঁচফাঁস নেয়। পরিবারের সদস্যরা তাকে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আরো পড়ুন: ঢাবি ছাত্রী এলমার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগপত্র গ্রহণ

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবদুর রহমান বলেন, বিনয় মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করেছিল। সকালে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬