রেললাইনে বসে হেডফোনে শুনছিল গান—ছাত্র কাটা পড়লো ট্রেনে

১৪ আগস্ট ২০২২, ০৮:৫২ AM
বিরামপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

বিরামপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে © প্রতিকী ছবি

দিনাজপুরে বিরামপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে শাহরিয়ার হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পলাশবাড়ী রেল গেটের দক্ষিণ দলদলিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শাহরিয়ার পৌরশহরের ইসলামপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।

মাহফুজুর রহমান বলেন, সন্ধ্যায় বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে পলাশবাড়ী এলাকায় ঘুরতে যায় শাহরিয়ার। সেখানে রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল সে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেন সজোরে ধাক্কা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন: সন্তানের জন্য খুন, সহানুভূতি পাচ্ছেন বাবা!

এ বিষয়ে হাকিমপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬