স্কুলছাত্রের বুকে-পিঠে অর্ধশত ছুরিকাঘাতের চিহ্ন

০৯ আগস্ট ২০২২, ০৩:২৫ PM
ফাহিম ফয়সাল শিশির

ফাহিম ফয়সাল শিশির © ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরের একটি কচুক্ষেত থেকে ফাহিম ফয়সাল শিশির (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফয়সালের মরদেহে প্রায় অর্ধশতাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাহিম।

নিহত ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এসআই শামীম জানান, সোমবার রাত ১০ টা পর্যন্ত ফাহিমকে গ্রামে ঘুরাফেরা করতে দেখা গেছে। এরপর তাকে আর গ্রামে দেখা যায়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে কচুক্ষেতে ফাহিমের মরদেহ পায় স্থানীয়রা। পরে তাদের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: চিকিৎসকের কানের পর্দা ফাটালেন ঢাবি শিক্ষার্থী, ভুক্তভোগীর অভিযোগ

এসআই শামীম আরও জানান, ফাহিমের শরীরে ছোট ছোট অনেক ক্ষত রয়েছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি ফেরেনি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে।

শাজাহানপুর থানার তদন্ত পরিদর্শক আব্দুর রউফ বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো দায় নিতে চায় না: মীর শাহ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মেসির ‘১০ নম্বর জার্সি’ নিয়ে নতুন সিদ্ধান্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬