চলন্ত বাসে যাত্রীদের ৩ ঘণ্টা জিম্মি করে ডাকাতি ও ধর্ষণ

০৩ আগস্ট ২০২২, ০৯:২০ PM
ঈগল পরিবহনের এই বাসেই ডাকাতি-ধর্ষণের ঘটনা ঘটে

ঈগল পরিবহনের এই বাসেই ডাকাতি-ধর্ষণের ঘটনা ঘটে © সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে বাসটি দুর্ঘটনার শিকার হলে স্থানীয়রা এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন।

মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে পৌঁনোর পর ঈগল পরিবহনের বাসে ডাকাতি ও ধর্ষণের এই ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি বাস অন্তত ২৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হলে ১০-১২ জন যুবক যাত্রীবেশে বাসটিতে ওঠে। ডাকাতেরা অস্ত্রের মুখে ঘুমন্ত যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে। এর পর যাত্রীদের কাছে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়। পরে ডাকাত দলের সদস্যেরা গাড়িতে থাকা নারী যাত্রীদের ধর্ষণ করেন। 

আরও পড়ুন: ছাত্রদল সভাপতির মৃত্যুর ঘটনায় হরতালের ডাক বিএনপির

হাবিবুর রহমান নামে বাসে থাকা এক যাত্র জানান, ‘আমার পাশে বসা নারীকে চার দফায় ধর্ষণ করা হয়েছে। আমরা অসহায় ছিলাম। হাত, মুখ, চোখ বাঁধা ছিল। কিছুই করতে পারিনি। টানা তিন ঘণ্টা আমরা ওই বাসটিতে জিম্মি ছিলাম। বাসটি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা কিছুই জানি না। দুর্ঘটনায় শিকার হওয়ার পর আমরা জানতে পারি, টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়া এলাকায় আছি।’ 

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন। বাসের এক যাত্রী বাদী হয়ে মামলা করবেন বলেও জানিয়েছেন।’

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ আখ্যা, ফ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬