লাইভে ‘প্রেম না করার উপদেশ’ দিয়ে কলেজছাত্রের মৃত্যু

১৮ জুলাই ২০২২, ০৩:২৭ PM
হিমেল মীর

হিমেল মীর © সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে ফেসবুক লাইভে এসে হিমেল মীর (২৪) নামে এক তরুণ ফাঁস নিয়েছেন। হিমেল মীর কেয়াইন ইউনিয়নের হাজিগাও গ্রামের শাহিন মীরের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মায়ের সঙ্গে নানা মোবারক শেখের বাড়িতে বসবাস করছিলেন।

রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

আত্মহত্যার আগে হিমেল ফেসবুক লাইভে এসে তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় এবং কারও ওপর অভিযোগ নেই এমন বক্তব্য দিয়ে ৫ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও ব্যক্তিগত ফেসবুকে আপলোড করেন। তিনি নিজ ইচ্ছায় আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এবং ভিডিওর শেষ দিকে সকলের উদ্দেশ্যে বলেন, কেউ জীবনে প্রেম করবেন না।

আরও পড়ুন: অফিসে সময় কমার বিষয়ে সিদ্ধান্ত আসছে শিগগিরই

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close