মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

১১ জুলাই ২০২২, ১১:২৪ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় লামিশা আক্তার (১০) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

নিহত লামিশা ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও রায়গড় গ্রামের আহমদের মেয়ে। আজ সোমবার (১১ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের গীর্দ স্টিলের পুলের উপরে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে সদর ইউনিয়নের গীর্দ গ্রামের রাস্তায় স্টিলের পুলের উপরে একটি মোটরসাইকেল লামিশা আক্তারকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম।

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬